আসন্ন ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হয়েছে আজ। বাবা-মা, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। যদিও ঈদের ছুটির এখনও কয়েকদিন বাকি, তবে ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে নিজে ঢাকায় থেকে পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকে।